
মোঃ আবু সাঈদ ইসলাম-নাগেশ্বরী, কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন বল্লভেরখাস ইউনিয়নে মানবিক কল্যাণ, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ‘আলোকিত বল্লভেরখাস স্বেচ্ছাসেবী সংগঠন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে এলাকার ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ২৯ মে ২০২৬ খ্রিষ্টাব্দে ইউনিয়নের গাবতলা বাজারে সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সামসুল আলম সেলিম সভাপতি এবং মোঃ লিটন সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন— সহ-সভাপতি মোঃ রুবেল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শাহজালাল, সহ-কোষাধ্যক্ষ মোঃ ফয়েজ উদ্দিন, মিডিয়া ও প্রচার সম্পাদক মোঃ মিরাজ সিদ্দিকী এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক শ্রী গোপাল চন্দ্র।
সভা শেষে সংগঠনের পক্ষ থেকে ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা সংগঠনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মিডিয়া ও প্রচার সম্পাদক মোঃ মিরাজ সিদ্দিকী বলেন, “পদ পাওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়; আমাদের প্রধান লক্ষ্য আর্তমানবতার সেবা করা। ঈদ উপহার বিতরণ ছিল আমাদের প্রথম পদক্ষেপ।
আগামী দিনে বল্লভেরখাসকে একটি আদর্শ, সুন্দর ও আলোকিত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্য ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

