
আল হাফিজ-মোল্লাহাট :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে এ র্যালি বের হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিতে উপস্থিত ছিলেন, সাবেক এমপি আলহাজ্ব শেখ মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী , সাবেক সদস্য সচিব জাহিদ মিয়া,, বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন,যুবদল নেতা শেখ আল-আমিন , সাবেক ছাত্রদল নেতা, শরিফুজামান শিমুল ,যুবদল নেতা মাইনুল, যুবদল নেতা জিয়াউর রহমান, যুবদল নেতা আল হাফিজ শেখ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, “তরুণ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
র্যালিতে ব্যানার, ফেস্টুন, স্লোগান আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মোল্লাহাট উপজেলা সদর। স্থানীয় জনগণও র্যালিটি উপভোগ করতে রাস্তায় ভিড় করেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই দলটি দেশের যুবসমাজকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

