
মাসুম বিল্লাহ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সোনাডাঙ্গা থানা বিএনপি’র সফল সাধারণ সম্পাদক ভিপি আসাদুজ্জামান মুরাদ।
এক শ্রদ্ধাবার্তায় তিনি দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি, তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের আদর্শ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি।
ভিপি আসাদুজ্জামান মুরাদ তাঁর বাণীতে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী আন্দোলনে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর আপসহীন নেতৃত্ব সবসময় আমাদের প্রেরণা জোগায়।” এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

