
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদসহ জমশেদ মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার ১১ আগস্ট রাত ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জমশেদ পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
পরে তার দেখানো মতে, বসতঘরের পেছনে নতুন স্থাপিত একটি স্যানিটারি রিংয়ের ভেতর প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০ বোতল Officer’s Choice Blue Pure Grain Whisky উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জমশেদ মিয়া মানগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

