
মো: কায়সার উদ্দিন,
শেরপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ আগষ্ট বুধবার সকাল সাড়ে দশটায় শেরপুরের শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওইসময় শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপনসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সরকারী বিভিন্ন দপ্তরেের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

