
দীপক শর্মা
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া অনুষ্ঠিত হয়। অত:পর মির্জা রুহুল আমিন মিলনায়তনে আলোচনা সভা ও জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শহিদ পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের অনুভূতি, জুলাই যোদ্ধাদের স্মৃতিকথা, জুলাই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশকে গড়ে তোলায় সম্মিলিত প্রচেষ্টা প্রভৃতি বিষয় প্রাধান্য পায়। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হয় এবং চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

