
মো: কায়সার উদ্দিন,
শেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ৩ আগষ্ট সোমবার রাতে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক চেতনা, আত্নত্যাগ ও দেশপ্রেমের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ” গানে গানে জুলাই ” অনুষ্ঠান। শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সুধীজন ও সাংস্কৃতিকমনা ব্যক্তিবর্গ। জুলাই গনঅভ্যুত্থানের চেতনা ও আত্নত্যাগকে ধারণ করে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। অনেক দর্শক স্রোতা অনুষ্ঠানটি উপভোগ করেন।

