মো:- শাহজালাল
দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে বরযাত্রী শেষ করে বালিয়াডাঙ্গীতে নিজ বাড়িতে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। আজ ভোররাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষী কোল্ড স্টোর সংলগ্ন ভেলাপুর ব্রিজের সাথে দ্রতগতির মাইক্রোবাসটির মারাত্মক সংঘর্ষ ঘটে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয় এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান।
দুর্ঘটনায় আহত মোট ১৩ জন যাত্রীর প্রায় সকলেই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা (বিশেষ করে লাহিড়ীর পরদেশী পাড়া ও শাহবাজপুর গ্রাম)। দুর্ঘটনায় চিকিৎসাধীনদের মধ্যে শাহবাজপুরের মো: আ: করিম (৩০) এবং পরদেশী পাড়ার অনিমেষ রায় (১৬)-এর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর ১১ জন আহত যাত্রী বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের সুবিধার্থে ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে আহতদের নাম, বয়স ও বিস্তারিত ঠিকানার তালিকা প্রস্তুত করা হয়েছে।
───
আহতদের নামের তালিকা ও ঠিকানা :
ক্র.নং :
নাম
বয়স
পিতার নাম
ঠিকানা (গ্রাম, এলাকা, উপজেলা)
বর্তমান অবস্থা / চিকিৎসার স্থান
১
মো: আ: করিম (BCS)
৩০
মো: ইউনুস আলী
শাহবাজপুর, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
গুরুতর আহত (রেফার্ড: দিনাজপুর)
২
অনিমেষ রায়
১৬
জগন্নাথ রায়
পরদেশী পাড়া, লাহিড়ী, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
গুরুতর আহত (রেফার্ড: দিনাজপুর)
৩
সুজন চন্দ্র রায়
২৪
রতিন চন্দ্র রায়
পরদেশী পাড়া, লাহিড়ী, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
চিকিৎসাধীন (ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল)
৪
মনোরঞ্জন রায়
২০
পরিমল রায়
পরদেশী পাড়া, লাহিড়ী, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
চিকিৎসাধীন (ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল)
৫
বিজয় রায়
৩৫
মাগু রায়
পরদেশী পাড়া, লাহিড়ী, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
চিকিৎসাধীন (ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল)
৬
হৃদয় রায়
৩০
অজয় রায়
পরদেশী পাড়া, লাহিড়ী, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
চিকিৎসাধীন (ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল)
৭
অশেষ চন্দ্র রায়
২১
ধীরেন চন্দ্র রায়
পরদেশী পাড়া, লাহিড়ী, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
চিকিৎসাধীন (ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল)
৮
ক্ষিতেষ চন্দ্র রায়
১৭
যতীন চন্দ্র রায়
পরদেশী পাড়া, লাহিড়ী, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
চিকিৎসাধীন (ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল)
৯
ধ্রুব চন্দ্র রায়
১৬
কার্তিক চন্দ্র রায়
পরদেশী পাড়া, লাহিড়ী, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
চিকিৎসাধীন (ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল)
১০
সূর্যকান্ত রায়
১৫
অতুল রায়
পরদেশী পাড়া, লাহিড়ী, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
চিকিৎসাধীন (ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল)
১১
মো: মোক্তারুল ইসলাম
৩২
মো: দবিরুল ইসলাম
বামুনিয়া, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
চিকিৎসাধীন (ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল)
১২
নারায়ন চন্দ্র রায়
১৮
রাজেন চন্দ্র রায়
পরদেশী পাড়া, লাহিড়ী, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
চিকিৎসাধীন (ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল)
১৩
মো: সারোয়ার আলম
২৯
মো: হযরত আলী
শাহবাজপুর, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
চিকিৎসাধীন (ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল)