
শেখ মোহাম্মদ পারভেজ
‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬’ উপলক্ষে পাবনায় এক শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনার পুলিশ সুপার জনাব আবু আশ্রাক।
আলোচনা সভায় বক্তারা জেলায় মৎস্য খাতের উন্নয়ন, অপার সম্ভাবনা, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আয়োজকদের পক্ষ থেকে জাতীয় মৎস্য সপ্তাহের বছরব্যাপী কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

