
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুরে শুরু হয়েছে এডভোকেট সাইফুল ইসলাম কালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় শেরপুর শহরের ডাঃ সেকান্দর আলী কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন মোঃ শওকত হোসেন, সভাপতি, শেরপুর জেলা শ্রমিকদল এবং সাধারণ সম্পাদক, এডভোকেট সাইফুল ইসলাম কালাম ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আলহাজ্ব ফরিদ আহাম্মেদ লুলু, সভাপতি, খরমপুর জামে মসজিদ কমিটি;
মোঃ ছাদেক হোসেন, যুগ্ম আহ্বায়ক, শেরপুর শহর বিএনপি;
মোঃ আমজাদ হোসেন বাবু, বিশিষ্ট শিল্পপতি ও সভাপতি, শেরপুর জেলা মিল মালিক সমিতি;
মোঃ আব্দুছ ছাত্তার, সাবেক সভাপতি, ৫নং ওয়ার্ড বিএনপি;
মোঃ শফিকুল ইসলাম গোল্ডেন, সভাপতি, শেরপুর জেলা কৃষকদল;
মোঃ নছিমউদ্দিন নছি, সাবেক সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড বিএনপি ও সাধারণ সম্পাদক, ডাঃ সেকান্দর আলী কলেজ জামে মসজিদ;
মোঃ আশরাফুল ইসলাম জুন, সাধারণ সম্পাদক, শেরপুর জেলা শ্রমিকদল;
এবং বিশিষ্ট সমাজসেবক মাজহারুল করিম রাখি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শফিউল আলম চাঁন, সভাপতি, এডভোকেট সাইফুল ইসলাম কালাম ফাউন্ডেশন ও যুগ্ম আহ্বায়ক, শেরপুর সদর উপজেলা বিএনপি।
টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন মোঃ রাশেদুল ইসলাম রানা, আহ্বায়ক, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি এবং মোঃ হযরত নোমান নয়ন, সদস্য সচিব, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও যুগ্ম আহ্বায়ক, শেরপুর জেলা স্বেচ্ছাসেবকদল।
এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল নক-আউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে।
উদ্বোধনী ম্যাচে খরমপুর জুনিয়র ফুটবল দল টাইব্রেকারের মাধ্যমে ৪-৩ গোলের ব্যবধানে লিডার স্পোর্টিং ক্লাব কসবা ভাটিয়াপাড়া ফুটবল দলকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়ানুরাগী এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট শেরপুরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

