
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ট্যাপেন্ডাডল ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের আর এম স্কুলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত নারায়ণ রায়, রঘুনাথপুর মহল্লার ধোলারাম রায়ের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ১০ পিস ট্যাপেন্ডাডল, ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ১৬ পিস মাদকদ্রব্য এবং মাদক বিক্রির ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পরে তাকে আটক করে পীরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় ১ আগস্ট ২০২৬ তারিখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রমাণিক।

