
নিজস্ব প্রতিনিধি :
মিরপুর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আহমেদ এর মায়ের জানাযায় অংশ নেন ঢাকা-১৫ আসনের ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী ও জননেতা শফিকুল ইসলাম খান মিল্টন ভাই।
জানাযায় অংশ নিয়ে তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিল্টন ভাই বলেন,
“একজন মা সন্তানের জীবনের প্রেরণার উৎস। ফিরোজ আহমেদ ভাইয়ের মায়ের মৃত্যু আমাদের সবার জন্যই গভীর বেদনার।”
পুরো মিরপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে জানাজাকে কেন্দ্র করে।

