
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নের নাক্কাটি বাজার ভবানীপুর এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রিপন নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
আজ শুক্রবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে নামে রিপন। একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ রিপন ভবানীপুর এলাকার ফয়জুল হকের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, খবর পেয়ে এলাকাবাসী নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এখন পর্যন্ত নিখোঁজ কিশোরের কোন সন্ধান মেলেনি।

