
তারা ফকির-কাপাসিয়া প্রতিনিধি, গাজীপুর :
কাপাসিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ২১ জুলাই বিকাল ৪ ঘটিকায় কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষ্যে নবাগত কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সাংবাদিকেরা মাদক,চুরি, কিশোর গ্যাং, মোটর সাইকেলের বিকট শব্দ, কাপাসিয়া সদরের বর্জ ব্যবস্থাপনা, যানজট ও বাজারের ফুপাতে অবৈধ দোকান স্থাপনের বিষয়গুলি উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় আলোচনায় করেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রতিষ্ঠা কালীন সদস্য সাইফুল ইসলাম শাহীন, প্রতিষ্ঠা কালীন সদস্য ও বাংলাদেশ প্রেসক্লাব কাপাসিয়া শাখার সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী কামাল,কাপাসিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, কাপাসিয়া প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, কাপাসিয়া রির্পোটার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিটির আহবায়ক নূরুল আমিন সিকদার,কাপাসিয়া রির্পোটার্স ইউনিটির সাধারন সম্পাদক শেখ শফিউদ্দিন জিন্নাহ্,যুগ্ন-সাদারন সম্পাদক আকরাম হোসেন রিপন,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক আসাদুল্লাহ মাসুম, সাংবাদিক মোঃ সজিব, কাপাসিয়া রির্পোটার্স ইউনিটির দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাভূমি কাপাসিয়া প্রতিনিধি তাওহীদ হোসেনপ্রমুখ।

