
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফ হোসেন চৌধুরী (অপু)-কে আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে হাতিরঝিল থানা ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেখতে চান বলে দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী এবং তৃণমূলের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।
তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। বিএনপির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন এবং দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। দলীয় নেতাকর্মীদের মতে, তাঁর সাংগঠনিক দক্ষতা, ত্যাগ এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁকে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সালের ৯ এপ্রিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে হাতিরঝিল থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের একটি২০২৩ মামলায় মোঃ আশরাফ হোসেন চৌধুরী অপুকে প্রধান আসামি (১ নম্বর আসামি) করে গুম করা হয়। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তীব্র আন্দোলন ও প্রতিবাদের মুখে ৭ দিন পর তাঁকে হাতিরঝিল থানায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
আশরাফ হোসেন চৌধুরী অপু বর্তমানে হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির বিভিন্ন ইউনিটে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়দের দাবি, এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার মানসিকতার কারণে তাঁকে কাউন্সিলর হিসেবে দেখতে আগ্রহী তারা। তাদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে তিনি বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হতে পারবেন এবং ৩৫ নম্বর ওয়ার্ডের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
এ বিষয়ে দলীয় নেতাকর্মীদেরও প্রত্যাশা, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়ন করে উপযুক্ত সময়ে মনোনয়নের ক্ষেত্রে বিবেচনা করা হোক।

