
আল-আমিন মাহমুদ,সন্দ্বীপ :
চট্টগ্রামের সন্দ্বীপে জনসেবার মানোন্নয়ন এবং সন্দ্বীপের সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ গণশুনানিতে বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা তাদের অভিযোগ, মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। তিনি সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, জনসাধারণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে প্রতি বুধবার নিয়মিত এ গণশুনানির আয়োজন করা হচ্ছে।

