
সুধন্য ঘরামী-কোটালীপাড়া :
কোটালীপাড়ার শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে চলছে রথযাত্রার ৭ দিনের ধর্মীয় অনুষ্ঠান। গত বৃহস্পতিবার ঘাঘর ইস্কন মন্দির থেকে জগন্নাথ দেবের রথ মাসি বাড়ী রুপী পারকোনা শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে অবস্থান করছে।
এখানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে গোবিন্দের ভোগ- রাগ, পুঁজার্চনা, সন্ধ্যা – আরতি, ভাগবতীয় আলোচনা ও ভজন সংগীত।
এরি ধারাবাহিকতায় চতুর্থ দিনে রাতে
“সত্যম্ শিবম্ সুন্দরম্””
থিমে নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“”হাতে ক্ষরি একাডেমি “”
এর ছোট্ট সোনা মনিদের নৃত্যে উপস্থিত ভক্তদের মাঝে নতুন অনুভূতির প্রকাশ ঘটে।
এভাবে বুধবার পর্যন্ত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান দিয়ে গোবিন্দ ভজন চলবে। এছাড়া প্রতিদিন মহা-প্রভুর মহা-প্রসাদ সকল ভক্তদের মাঝে বিতরন করা হয় মর্মে জানান ইস্কন মন্দির কর্তৃপক্ষ।
অনেক ভক্ত বলেন, আজ আমরা ধর্মীয় ভাবে যে শিক্ষা পেয়েছি তার অবদানের অনেকাংশই ইস্কন মন্দিরের প্রভুদের। তাদের জন্য আমাদের শিশুরা গীতা- ভাগবত সম্পর্কে জানতে পেরেছে।
প্রতি দিন পারকোনা গনেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত থাকে।

