
আব্দুল্লাহ :
১০নং হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন সাবেক বিএনপির চেয়ারম্যান মরহুম এমদাদুল হোসেন মনির মিয়ার সুযোগ্য সন্তান, সাবেক শ্রমিক দলের বিপ্লবী সভাপতি এবং সাবেক বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান শাহিন।
দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় জনসাধারণের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে।

