
সৌভিক পোদ্দার,
ঝিনাইদহ শৈলকূপা উপজেলার দিকনগর ইউনিয়নের গোকুল নগর গ্রামে এক কৃষকের ৩৩ (তেতত্রিশ) শতক জমির ফলন্ত লাউখেত কেটে দিয়ে দুর্বৃত্তরা। এতে প্রায় ২ (দুই) লহ্ম টাকার হ্মতি হয়েছে বলে দাবী করেছে হ্মতিগ্রস্ত কৃষক।
বৃহস্পতিবার সকালে কৃষক আলমগীর হোসেন জমি দেখতে গিয়ে দেখেন,রাতে আধারে কে বা কারা তার লাউখেতের সব গাছের গোড়া কেটে দিয়েছে। তিনি গোকুননগর গ্রামের আবুল হোসেনের ছেলে।।
ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর হোসেন জানান, এক দিন পরপর তার খেত থেকে ৪ (চার) থেকে ৫ (পাঁচ) হাজার টাকার লাউ বিক্রি হতো। হঠাৎ করে সব গাছ কেটে দেওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তিনি আরও জানান, গত বছরও একই জমির লাউখেত একইভাবে কেটে দেওয়া হয়েছিল। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হলো।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, গত বছরও একই জমির লাউখেত কেটে দেওয়া হয়েছিল। এবারও দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কৃষকের কষ্টের ফসল নষ্ট করেছে। এ ঘটনায় এলাকার কৃষকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবীর মোল্লা বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। অপরাধী যে-ই হোক না কেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের কষ্টের ফসল নষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

