
সন্দ্বীপ প্রতিনিধি :
সন্দ্বীপে বৈদ্যুতিক পিলারের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আবির হোসেন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আবির হোসেন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তহসিলদার তেমাথা এলাকার প্রবাসী জাকির হোসেনের দ্বিতীয় পুত্র। আবির মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নিজ এলাকায় কাজ করার সময় বৈদ্যুতিক পিলারের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন আবির হোসেন। মুহুর্তেই নিচে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় একটি মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবিরের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

