
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও পুলিশের ধরাছোঁয়ার বাইরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা বেলাল উদ্দীন।
বাদীর অভিযোগ, প্রশাসনের সামনেই তিনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু রহস্যজনকভাবে পুলিশের খাতায় তিনি এখনো ‘পলাতক’। আইনের হাত নাকি অনেক লম্বা, তাহলে বেলাল উদ্দীনের ক্ষেত্রে আইন কেন এতো ঠোসা?
আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সাথে আসামির এই লুকোচুরি খেলা আর কতদিন চলবে? বালিয়াডাঙ্গী বাসীর সাধারণ মানুষ সঠিক বিচার পাবো না?

