
দীপক শর্মা-ঠাকুরগাঁও :
০৯/০৬/২০২৬ ইং তারিখে হরিপুর উপজেলা পরিদর্শন করা হয়। শুরুতেই উপজেলার কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার নানান সীমাবদ্ধতাসমূহ তুলে ধরা হয় এবং তা থেকে উত্তরণের পন্থা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে হরিপুর থানা পরিদর্শন করা হয় এবং পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করা হয়।
এরপর দেশের মধ্যে নির্বাচিত অন্যতম শ্রেষ্ঠ প্রাথমিকবিদ্যালয় চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি জোর আবেদন রাখা হয়। প্রকৃত শিক্ষাই যে সমাজের সকল সমস্যা সমাধানে অন্যতম প্রধান হাতিয়ার তা তুলে ধরা হয়।
পরবর্তীতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স, ওয়াটার বোেটল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। দিনের পরবর্তী অংশে উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করা হয়।
এই সভায় উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নতি করার জন্য কি কি করণীয় তা নিয়ে শিক্ষকদের নিকট হতে পরামর্শ নেওয়া হয় এবং সকলকে নিবেদিতভাবে উপজেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে একটা রোল মডেল হিসেবে দাড় করানোর আহ্বান জানানো হয়।
তারপর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।

