
মো. পারভেজ,
চট্টগ্রামের পটিয়া উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিমের উদ্যোগে শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
এনসিপি সূত্রে জানা যায়, ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পটিয়া এনসিপির উপহার কেন্দ্র থেকে দ্রুততম সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে প্রয়োজনীয় উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
উপহারসামগ্রী বিতরণের পাশাপাশি এনসিপির ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করছে। সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে, যাতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ-পরবর্তী সময়ে শুধু খাদ্য সহায়তা নয়, ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্যে অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।
উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এনসিপির ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিমের সদস্য মো. সাজ্জাদ হোসাইন, পটিয়া উপজেলা এনসিপির নেতৃবৃন্দ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

