
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ‘নির্বাচনী প্রচার উপ-কমিটি’ অনুমোদন করা হয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়।
অদ্য ২৩শে জানুয়ারি, ২০২৬ তারিখে নজরুল ইসলাম মঞ্জু এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন।
সোনাডাঙ্গা থানা এলাকায় নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য গঠিত এই শক্তিশালী আহ্বায়ক কমিটিতে রয়েছেন,আহ্বায়ক: মো: মাহমুদুল হাসান মুন্না,সি: যুগ্ম আহ্বায়ক: মামুনুর রশীদ মামুন,সদস্য সচিব: রাকিবুল হাসান রাকিব
নবগঠিত এই কমিটির প্রধান লক্ষ্য হবে সোনাডাঙ্গা থানা এলাকার প্রতিটি ঘরে নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া। বিশেষ করে সদস্য সচিব রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার মিছিল, লিফলেট বিতরণ এবং সাধারণ ভোটারদের কেন্দ্রে আনার কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন।
অনুমোদনকালে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই কমিটির বলিষ্ঠ নেতৃত্বে সোনাডাঙ্গা থানায় নির্বাচনী জোয়ার তৈরি হবে এবং আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের এই নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

