
মোঃ রুবেল সিকদার
ফটিকছড়ি শাখায় স্বামী ও স্ত্রীর দ্বন্দের জেরে সুনামধন্য প্রতিষ্ঠান অপকা’র সুনাম ক্ষুন্ন করার জন্য অনুপম শীল এর ভিডিও পোষ্ট।
অনুপম শীল অপকা ফটিকছড়ি শাখায় মাসে ৩০০০/- জমার একটি DPS করেন নিজ নামে এবং ফাল্গুনী শীল কে DPS এর নমিনি করেন। স্বামী ও স্ত্রী মধ্যে তুমুল বিরোধ এর কারনে ফাল্গুনী শীল অনুপম শীল এর DPS টাকা উত্তোলন করতে অপকা অফিসে আসেন।
যেহেতু অনুপম শীল এর নামে DPS সেহেতু DPS এ টাকা ফাল্গুনী শীল বা অন্য কাওকে প্রদান না করার জন্য ফটিকছড়ি শাখার শাখা ব্যাবস্থাপক মোঃ আজাহরুল ইসলাম কে অডিও বার্তা প্রদান করেন। এর আলোকে শাখা ব্যবস্থাপক ফাল্গুনী শীল কে DPS এর টাকা দিতে অস্বীকৃতি জানালে ফাল্গুনী শীল ক্ষিপ্ত হয়ে অপকা’র শাখার ফটিকছড়ি শাখার সামনে এসে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।
বিষয়টি নিয়ে অপকা’র পক্ষ থেকে ফটিকছড়ি থানায় জিডি করা হয়েছেে এবং সার্বিক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়েক চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

