
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শেরপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার, সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের নিয়ে গঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর একটি বিশেষজ্ঞ টিম ক্যাম্প পরিচালনা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ডা. সায়েম মনোয়ার এবং সার্বিক সহযোগিতায় ছিলেন শেরপুর সদর-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
কর্মসূচির সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. সাইফুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন
আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক শেরপুর জেলা যুবদল
মোহাম্মদ জাফর আলী, সদস্য সচিব শহর বিএনপি শেরপুর,
আশরাফুল ইসলাম জুন, সাধারণ সম্পাদক শেরপুর জেলা শ্রমিক দল,
মেডিকেল ক্যাম্পে জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

