
মো: সেকেন্দার আলী শেখ
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা শাহরীন রোল নং ০১, গ শাখা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্ট পুলে বৃত্তি অর্জন করেছে।
হুমায়রা শাহরীন, সাবেক চেয়ারম্যান ১০ নং বলিহার ইউনিয়ন পরিষদ বীর মুক্তিযোদ্ধা মরহুম রিয়াজ উদ্দীনের নাতনী। সে এস এম হোসেন আলী, প্রভাষক ইংরেজি,তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ এবং মোছা: নীলিমা আফরোজ তথ্য সেবা সহকারী এর কন্যা। তাদের গ্রামের বাড়ি কিসমত কসবা, বলিহার, নওগাঁ।
তার এই কৃতিত্বে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা হুমায়রা শাহরীনের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।

