
নিজস্ব প্রতিনিধি :
শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির অংশ হিসেবে নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজে গাছের চারা রোপণ করা হয়েছে। আজ
বৃহস্পতিবার দুপুরে(১৬এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন,
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র ।
ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজে কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক, নীলফামারী বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশি কান্ত মালাকার এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে এই বৃক্ষরোপণ করা হয়।
নীলফামারী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশি কান্ত মালাকার জানান, ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি করে বৃক্ষরোপন করা হয়।
বলেন, যে সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মিত হয়েছে এসব প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচি বাস্তবায়ন করা হচ্ছে।

