
মোঃ রুবেল সিকদার :
বরিশালের অলিম্পিক সিমেন্ট কারখানার বকেয়া বেতন ও ওভার টাইম এর টাকা পরিশেষে না করে।কোন নোটিশ ও শ্রমিক ইউনিয়ন এর সাথে আলোচনা না করে গত ১১ জুন ২০২৬ তারিখে মালিক পক্ষ হঠাৎ করে সিমেন্ট কারখানা বন্ধ ঘোষণা করে।
যার ফলে শ্রমিকেরা গত ১১ জুন থেকে কারখানার সামনে লাগাতার আন্দোলন করে আসছে।কিছু দিন পূর্বে মালিক পক্ষ থেকে ঘোষণা করা হয় জুলাই মাসের ১৫ তারিখে সকল শ্রমিকের যাবতীয় পাও নাদি বুঝিয়ে দিবে।কিন্তু গতকাল নতুন করে বলে যে শুধু মাত্র বেতন দিবে।
তাই আজ শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান গ্রহন করে সংক্ষিপ্ত জনসভা করে। জনসভা বক্তৃতা করে বাসদ এর বরিশাল জেলার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী।
ডাঃ মনীষা চক্রবর্তী তার বক্তব্য উল্লেখ করেন শ্রমিক দের ন্যায্য পাওনা পরিশোধে কোন প্রকার টালবাহানা শ্রমিকরা মেনে নিবে না।
তিনি আর বলেন শ্রমিক দের সকল ন্যায্য আন্দোলনে তিনি শ্রমিক দের পাশে সব সময় থাকবেন।

