
হাবিবুল্লাহ বাহার,
শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ১২০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও নাজমুন্নাহার, (ডালিম) এর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এলাকাবাসী বলেছেন, ‘প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও নাজমুন্নাহার ( ডালিম)পদত্যাগ না করলে তাকে আর বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না’।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ১২০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান ফটকের সামনে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম নাজমুন্নাহার ( ডালিম) বিরুদ্ধে অনিয়ম ও সময়মতো বিদ্যালয়ে না আসা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দিয়ে বিদ্যালয় এর সকল কার্যক্রম পানির ট্যাংক পরিষ্কার ও প্রধান শিক্ষকেরপাশে দোকান থেকে নেশা দ্রব্য ও টয়লেট পরিষ্কারের মতো অভিযোগ এনে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেন। মানববন্ধনে উল্লেখ করা হয়,
গত ইং২২/৭/২৬ তারিখে বিদ্যালয় এর তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে বিদ্যালয়ের ছাদের উপরে থাকা পানির ট্যাঙ্ক পরিষ্কারের জন্য পাঠানো হয় পানির ট্যাংকের সাথে বিদ্যুতের তার সংযোগ থাকায় তৃতীয় শ্রেণীর ছাত্র ইয়ামিন( ৯)বিদ্যুৎ স্পষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মাথা ফেটে যায়।ছাদ থেকে পড়ে যাবার পরে স্থানীয়রা দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়, কিন্তু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার কোন ভূমিকা না নেওয়ায় দুঃখ প্রকাশ করেছে অভিভাবক ও এলাকাবাসী ।
বিক্ষুব্ধ মানববন্ধনে এলাকাবাসী বলেন, বিদ্যালয়ের লেখাপড়ার মান অত্যান্ত নিম্নগামী হওয়ায়। বিপাকে পড়েছে ছাত্রছাত্রীরা।

