
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :
উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জের মুকসুদপুরে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট–২০২৬। শুক্রবার (৩ জুলাই) বিকেলে মুকসুদপুর মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা সেলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, খান্দারপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাহিদুল ইসলাম মুন্সী, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সচিব মিঠু লস্কার, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সামচুল আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক বাবুল শেখ, সদস্য নূর আলম শেখ ও মিরান গাজীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে খান্দারপাড় ইউনিয়ন ও মোচনা ইউনিয়ন মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ খেলায় মোচনা ইউনিয়ন ১–০ গোলে খান্দারপাড় ইউনিয়নকে পরাজিত করে টুর্নামেন্টে জয়ের সূচনা করে।

