
মোঃ বাবুল হোসেন-মুকসুদপুর (গোপালগঞ্জ) :
মুকসুদপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২ জুলাই) কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মোঃ ওবায়দুল ইসলামকে আহ্বায়ক এবং এম. মিঠু লস্করকে সদস্য সচিব করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি নাম ঘোষণা করা হয়।
কর্মী সভায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ রবিউল ইসলাম মুন্সি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামান লস্কর, দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, পশারগাতী ইউনিয়ন বিএনপির নেতা সোয়েবুর রহমান (সালমিন মিয়া), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু এবং উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ, । সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

