
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সর্বস্তরের মানুষের প্রিয় মুখ, পরোপকারী ব্যক্তিত্ব এবং নবীনগর প্রেসক্লাবের দুইবারের সফল সাধারণ সম্পাদক হাজ্বী সাইদুল আলম সোরাফের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের অব্যাহত ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
দৈনিক আজকের পত্রিকা ও মোহনা টিভির নবীনগর প্রতিনিধি হিসেবে পরিচিত এই সাংবাদিকের ব্যক্তিগত ও পেশাগত সম্মানহানি করতে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ উঠেছে।
নিঃস্বার্থ সেবাই কি অপরাধ?
নবীনগরের সাধারণ মানুষের মতে, সাইদুল আলম সোরাফ এমন একজন মানুষ যিনি বিপদে-আপদে সবসময় আর্তমানবতার পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে দুস্থ ও অসহায় মানুষের কাছে তিনি এক আস্থার নাম। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের উপকার করা যার স্বভাব, আজ তাকেই লক্ষ্য করে ‘নোংরা খেলায়’ মেতেছে একদল সুবিধাবাদী লোক।
‘উপকারভোগীদের’ ভোল বদল
স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এই কারণে যে, অভিযোগ উঠেছে যারা একসময় বিপদে পড়ে সোরাফের সহায়তা ও আর্থিক সুবিধা নিয়ে নিজেদের আখের গুছিয়েছে, তারাই এখন তার পেছনে ষড়যন্ত্রে লিপ্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান: “সোরাফ ভাইয়ের সরলতার সুযোগ নিয়ে যারা বিভিন্ন সময়ে সুবিধা ও অর্থ হাতিয়ে নিয়েছে, আজ তারাই ভোল পাল্টে তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এটি চরম অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নয়।”
সরাসরি মোকাবিলা করতে না পেরে এই কুচক্রী মহলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফেক আইডি’ ব্যবহার করে নানা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
একজন মার্জিত ও অমায়িক মানুষের সম্মানহানি করার এই অপচেষ্টাকে ‘মানুষ নামের কলঙ্ক’ হিসেবে অভিহিত করেছেন নবীনগরের সচেতন নাগরিক সমাজ।
সাইদুল আলম সোরাফের অনুসারী ও স্থানীয়রা মনে করেন, মানুষের ভালোবাসা যার সাথে আছে, কোনো অপপ্রচার বা ষড়যন্ত্র তাকে দমাতে পারবে না। তারা বিশ্বাস করেন, সময়ের ব্যবধানে সৃষ্টিকর্তা এই অন্যায়ের বিচার করবেন এবং সত্যের জয় হবেই।

