
নিজস্ব প্রতিবেদক:
উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ, বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর সহধর্মিণী রাজিয়া সুলতানা।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হতে হবে। তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবার জন্য দোয়া করেন এবং তাদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে এইচএসসি পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

