
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ৮ ডিসেম্বর (সোমবার) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।
রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা আলী আকবর,রূপসা থানার এসআই প্রতিনিধি আঃ সাত্তার,শেখ, রূপসা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ফ ম আইয়ুব আলী ।
আরো বক্তব্য রাখেন রাশিদা আক্তার, বিউটি বেগম,নাসরিন সুলতানা লিপি,মোমেনা বেগম, রাশিদা আক্তার,রেশমা রেজা।
উপজেলায় মোট ৫ জন নারী বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফল্যের জন্য নারী সম্মাননা লাভ করেছেন।
অনুষ্ঠান শেষে সম্মাননা প্রাপ্তদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

