গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা-এর ননিক্ষীর ইউনিয়নের মহেশতালী গ্রামে হরি ঠাকুরের মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মতুয়া সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্ত ও অনুসারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মতুয়া ধর্মীয় আদর্শ, সামাজিক সম্প্রীতি এবং মানবকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা হরি ঠাকুরের আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
সম্মেলনে উপস্থিত ছিলেন ননিক্ষীর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আব্দুল সামাদ সর্দার, জাকির সিকদার, জাকারিয়া শেখ, বিবেক রায় ও দীনেশ বালা। তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে আয়োজকদের ধন্যবাদ জানান এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।