
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনা জেলার (১০ জুম ২০২৬) বুধবার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ক্যাম্পের উদ্যোগে মাদকবিরোধী, ভেজালবিরোধী এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
পাবনা সদর থানায় অভিযান পরিচালনা করে ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার।
অভিযানের অংশ হিসেবে ফরিদপুর থানা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ঘি ও বিভিন্ন ক্ষতিকর কেমিক্যালজাতীয় দ্রব্য ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মোঃ আবু সাঈদকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং মোঃ বাবলু ঘোষকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মাদকবিরোধী অভিযানে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঈশ্বরদী থানাধীন এলাকায় ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমন (২৮) গ্রেফতার হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাঁথিয়া থানা এলাকায় মাদকসেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃ আশিক ফকির (২৫)-কে ১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন; অনাদায়ে আরও ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

