
দীপক শর্মা-ঠাকুরগাঁও
অভাব মানুষ’কে চো”র বানায় না, পরিস্থিতি বানায়!! সংসারের চরম অভাবে এক অসহায় না’রী দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন। অনেকেই হয়তো তাকে পুলিশের হাতে তুলে দিতেন, অপমান করতেন। কিন্তু একজন মানবিক দোকানদার তা করেননি।
তিনি আগে জানতে চেয়েছেন, কেন এই নারী এমন কাজ করতে বাধ্য হয়েছেন। এরপর উঠে আসে স্বামীহারা এক মায়ের সংগ্রামের গল্প-নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার যুদ্ধ।
নারী’র অসহায়ত্ব দেখে তাকে শাস্তি না দিয়ে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দোকানদার। শুধু তাই নয়, নারী ও তার সন্তানের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং বিয়ের প্রস্তাবও দেন।
এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়-মানুষ’কে বিচার করার আগে তার পরিস্থিতিটা জানা দরকার। কখনো কখনো একটু সহানুভূতি, একটু মানবিক আচরণ একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে।
শাস্তির চেয়ে মানবিকতা বড়, ঘৃণার চেয়ে সহমর্মিতা শক্তিশালী। এরকমই প্রতিটা মানুষের হওয়া উচিত

