
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও-এর উদ্যোগে আজ ০৬/০৬/২০২৬ইং তারিখে ডেঙ্গু প্রতিরোেধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
র্যালিতে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
এছাড়াও পৌরসভা ও বিডি ক্লিনের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততাই আমাদের প্রধান শক্তি। আসুন, সবাই মিলে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গুমুক্ত ঠাকুরগাঁও গড়ে তুলি।

