নওগাঁ জেলায় ক্ষমতাসীন এবং প্রভাবশালী এডভোকেট নজমুল ইসলাম কবিরাজ, নওগাঁ যুগ্ন জেলা ও দায়রা জজ প্রথম আদালতের এপিপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নওগাঁ শাখার সদস্য এর দ্বায়ের করা একাধিক মিথ্যা মামলার চাপে এক ভুক্তভোগী নারী দীর্ঘ ৬বছর যাবত বেকারত্বে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী নারী আফিয়াতুন নাওশিন (৩৩) ২০২১ সালের পূর্বে ঢাকায় স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টেরিয়র ডিজাইনার পদে কর্মরত ছিলেন। ২০১৯ সালে তার কর্মস্থলের সুবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হল এর ইন্টেরিওরের রেনোভেশন প্রজেক্ট এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের ইন্টেরিয়র প্রজেক্টের কাজে নিযুক্ত ছিলেন।
ভুক্তভোগী নারী কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং সফলতার সাথে তার ক্যারিয়ার গড়ে তুলছিলেন। কিন্তু মিথ্যা মামলার চাপে তার সফল ক্যারিয়ার নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হলো না। তবে বেকার সময়কে কাজে লাগিয়ে তিনি এলএলবি করেছেন।বর্তমানে রেজাল্টের অপেক্ষায় আছেন।
এইসব অন্যায়ের প্রতিকার চেয়ে ভুক্তভোগী নারী ২৯/১০/২৩ তারিখে বাংলাদেশ বার কাউন্সিলে অভিযোগ দাখিল করেন।সেই সাথে ২৯/০৩/২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং আইন ও বিচার বিভাগে অভিযোগ দাখিল করেন।
বর্তমানে ভুক্তভোগী নারী এবং তার ৫বছর বয়সী সন্তানকে নিয়ে স্বাভাবিক জীবন ফিরে পাওয়া, মিথ্যা মামলা থেকে মুক্তি, ন্যায় বিচার লাভ এবং চাকরি জীবনে ফিরে যেতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
এডভোকেট নজমুল ইসলাম কবিরাজের সাথে দৈনিক জন জাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদকের মোবাইলে কথা হলে তিনি জানান, আফিয়াতুন নাওশিন কোর্টে মামলা করেছে, বর্তমানে মামলা চলমান আছে, কোর্ট সমাধান যা করবে, সেটাই মেনে নেবো।