
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে গলায় ফাঁস লাগিয়ে হামিদা আক্তার (২৪) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। এই ঘটনায় নবীনগর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
গত ৩১ মে (৩১/০৫/২৬ ইং) এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।
মৃত তরুণীর নাম হামিদা আক্তার। তার বয়স ২৪ বছর। তিনি উপজেলার ১০নং শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর দক্ষিণ পাড়া গ্রামের আবুল খায়েরের মেয়ে। তার মায়ের নাম খালেদা বেগম।
জানা যায়, ঘটনার দিন ১০নং শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর দক্ষিণ পাড়া এলাকায় মৃতের পিতা আবুল খায়েরের উত্তর ভিটির বসত ঘরের ভেতরে হামিদা আক্তার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পরবর্তীতে এই ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নবীনগর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে, যার তারিখ ৩১/০৫/২৬ ইং।
তরুণীর আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

