
আশরাফুল আলম সরকার-বিষেশ প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা লিচু বাগান এলাকায় আলহাজ্ব ধনাই বেপারী ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মা নামাজের পর আয়োজিত এ দোয়া মাহফিলে অংশ নেন মাদ্রাসার ছাত্র, আলেম-ওলামা, মসজিদের ইমাম, শিক্ষক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
দোয়া মাহফিলের সভাপতি ছিলেন আলহাজ্ব আনোয়ার হোসেন বেপারী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক বিএনপির হুমায়ুন কবির সরকার দোয়া শেষে ডা.এস এম অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন,
“বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ের প্রতীক। তার দ্রুত সুস্থতা কামনায় আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি।”
আলহাজ্ব ধনাই বেপারী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলটি স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

