
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর এলাকায় মথুরাপুর পাবলিক হাইস্কুলে ওয়াল ভেঙ্গে একটি বাস ভিতরে প্রবেশ করেছে। দু’মড়ে মু’চড়ে গেছে বাসটির সামনে অংশ। তবে কি কারণে এই ঘ’ট’না ঘটেছে সেটা এখনো জানা যায়নি।
জানা গেছে পিকনিকের এই বাসটি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থেকে যাত্রীদের নিয়ে দিনাজপুরের স্বপ্নপুরীতে যাচ্ছিলেন আজ শনিবার সকাল আনুমানিক ৮ টা ৩৫ মিনিটে রহিমানপুর এলাকায় এই দু’র্ঘট’না ঘটে।
এই ঘটনা’য় আহত হয়েছে কয়েকজন। তবে বড় ধরনের কোন হতাহতের খবর পাওয়া যায়নি। জেনারেল হাসপাতাল থেকে কয়েকজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।

