
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল-কুলাউড়া উপজেলা প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিভিন্ন ধরনের মোটরযানের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ৮টি মামলায় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (৩১ মে ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোটরযানের ফিটনেস সনদ না থাকা, ভাড়ার চার্ট প্রদর্শন না করা, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রাখা, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার না করা এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত জনসাধারণ, চালক ও যাত্রীদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে যানবাহনের বৈধ কাগজপত্র সংরক্ষণ, ফিটনেস সনদ নবায়ন, হেলমেট ব্যবহার এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স বহনের বিষয়ে সচেতন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা ঠেকানো ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

