
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
শুক্রবার (২৯ মে ২০২৬) সকাল ১১টায় মির্জা রহুল আমিন মিলনায়তন-এ আয়োজিত এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা, জেলার সার্বিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং প্রধান অতিথি তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

