পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান মুরাদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ ও কোরবানির মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা নিয়ে আসে। আমি খুলনার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। পবিত্র এই দিনে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনে আমরা যেন আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে পারি, সেই প্রত্যাশা করি।”
উল্লেখ্য যে, আসাদুজ্জামান মুরাদ খুলনা সিটি কলেজের সাবেক ভিপি ও জনপ্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিত। তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।