
নিজস্ব প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি’র নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি মনোনীত এমপি প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক নির্বাহী সদস্য ও হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন মিয়া, মো. সারফুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন,
“আজ থেকেই আমাদের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি মহল্লায় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির নেতা হাজী আব্দুর রাজ্জাক ঢালী।

