
আল মুজাহিদ-(যশোর)
ঝিকরগাছার বাঁকড়া বাজারে মেসার্স ঘোষ ব্রাদার্স নামে এক মুদি দোকানে চুরি হওয়া প্রতিষ্ঠান পরিদর্শন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারে অবস্থিত “মেসার্স ঘোষ ব্রাদার্স” (গোবিন্দর মুদির দোকান)-এ সংঘটিত চুরির ঘটনা পরিদর্শন করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোলেহ উদ্দীন ফরিদ।
পরিদর্শনকালে তিনি দোকানের মালিক গোবিন্দ ঘোষের খোঁজখবর নেন এবং চুরির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সমবেদনা জানান। পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পুরো বিষয়টি তদারকির আশ্বাস দেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যশোর জেলা, ঝিকরগাছা উপজেলা ও স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ মে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে আনুমানিক ২ লাখ টাকা নগদ অর্থ এবং প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

