
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন কাউন্টারে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায় এর বিষয়ে যাত্রী ও গাড়ি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হক সুমন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর থানার ওসি মোঃ শাহজাহান আলী, বিআরটিএর কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
পরে ঠাকুরগাঁও বন বিভাগ রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে দূরপাল্লার পাঁচটি গাড়িকে ফিটনেস না থাকায় সড়ক পরিবহন আইনে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের ভ্রাম্যমান আদালত।

