
নাসরিন আক্তার-বরগুনা :
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা শাখার এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন ০২নং গৌরিচন্না ইউনিয়নের ০২নং ওয়ার্ডের খাজুরতলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মনির হোসেন সর্দার (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ১৩৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪০ হাজার ২০০ টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

